করোনা আতঙ্কের মধ্যেই চলছে ভোটগ্রহণ


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস আতঙ্কের মধ্যেই ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনের  উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে।

শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

ঢাকায় ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। তবে বাকি দুই আসনে দুই আসনে ভোটগ্রহণ হচ্ছে ব্যালট পেপারে।

এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জি এম সাহতাবউদ্দিন বলেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সব ধরনের সচেতনতা ও সতর্কতামূলক ব্যবস্থার মধ্যে ইভিএমে ভোট চলছে। ভোটারদের জন্য কেন্দ্র-ভোটকক্ষভিত্তিক হ্যান্ড স্যানিটাইজার, টিস্যু ও অন্যান্য সামগ্রী রাখা হয়েছে। সিভিল সার্জনের তত্ত্বাবধানে স্বাস্থ্যকর্মীও থাকবেন নির্বাচনী এলাকায়।

এছাড়া নভেল করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য সচেতনতার ভোটকেন্দ্রে ব্যানার থাকছে বলেও জানান রিটার্নিং কর্মকর্তা।

সকালে ভোটগ্রহণ শুরুর এক ঘণ্টা পরও বিভিন্ন কেন্দ্রে নগন্য সংখ্যক ভোটার উপস্থিতি দেখা গেছে।

উল্লেখ্য, আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচনে লড়তে পদত্যাগ করায় ঢাকা-১০ আসনে উপনির্বাচন হচ্ছে।গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ সংসদীয় আসনে উপনির্বাচন হচ্ছে দুই সংসদ সদস্যের মৃত্যুর কারণে।