চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩


road accident @paperslife

চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাক ও হিউম্যান হলারের মুখোমুখি সংঘর্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চুনতী এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে চট্টগ্রামের পুলিশ সুপার এসএম রশিদুল হক বলেন, চট্টগ্রাম অভিমুখী লবণবাহী একটি ট্রাকের সংঘর্ষে বিপরীত দিক থেকে আসা হিউম্যান হলারটির (স্থানীয়ভাবে ম্যাজিক গাড়ি নামে পরিচিত) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১০ জনের এবং পরে আরও তিনজনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনায় চালকসহ ১০ জন ঘটনাস্থলে মারা যান। আহত অবস্থায় সাতজনকে উদ্ধার করে আমিরাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানে তিনজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।