শেয়ারবাজারে নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে


shaire bazar#paperslife

রোববার (২২ মার্চ) প্রথম ২০ মিনিটের লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। এতে নিম্নমুখী হয়ে পড়েছে মূল্যসূচক।

শেয়ারবাজারের এই দরপতন রক্ষা করতে গত বৃহস্পতিবার (১৯ মার্চ) চালু করা হয় নতুন সার্কিট ব্রেকার। এই সার্কিট ব্রেকার নির্ধারণ করতে গিয়ে তিন দফা পেছানো হয় লেনদেন শুরুর সময়। অবশ্য নতুন সার্কিট ব্রেকার নির্ধারণ করে দুপুর ২টায় শেয়ারবাজারে লেনদেন শুরু হয়, চলে ২.৩০ মিনিট পর্যন্ত।

নতুন সার্কিট ব্রেকারের নিয়ম অনুযায়ী, কম্পানির শেয়ারের লেনদেন শুরু হবে শেষ পাঁচ কার্যদিবসের ক্লোজিং প্রাইসের গড় মূল্য দিয়ে। এর নিচে কোনো কম্পানির শেয়ার দাম নামতে পারবে না। তবে দাম বাড়ার সীমা আগের মতোই থাকবে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ কমেছে ৩ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ কমেছে ১ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৭টি প্রতিষ্ঠানের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৫৭টির। আর ১০৯টির দাম অপরিবর্তিত।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই আগের দিনের তুলনায় ১৩ পয়েন্ট বেড়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ১ কোটি ১৮ লাখ টাকা। লেনদেন অংশ নেয়া ১১১টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪টির দাম বেড়েছে। বিপরীতে অপরিবর্তিত ৯৭টির দাম।

অপরদিকে, নতুন নিয়মের কারণে লেনদেন শুরুর আগেই বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়ে যায়। ফলে মাত্র আধাঘণ্টার লেনদেনেই ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বাড়ে ৩৭১ পয়েন্ট। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ বাড়ে ১২২ পয়েন্ট। আর ডিএসইর শরিয়াহ বাড়ে ৮৪ পয়েন্ট।