আগারতলা থেকে ৫২ কিলোমটার দূরেই অবস্থিত বইরাগি পাড়া গ্রাম। আড়াইশোর মত পরিবারের বসবাস গ্রামটিতে। তবে গ্রামটিতে প্রবেশ করতে পারবেন না কিছুতেই। কেননা সাময়িক চেক পোস্ট দিয়ে ব্যারিকেট দেওয়া হয়েছে গ্রামটিতে।
অবশ্য সেখানে প্রবেশ করতে চাইলে অবশ্যই একটি কাজ করতে হবে। সাবান দিয়ে ভালভাবে হাত ধুয়ে নিতে হবে, তবেই প্রবেশের সুযোগ মিলবে ভারতের সেই গ্রামে।
প্রাণঘাতী করোনা এড়াতে এমন সতর্কতা বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দাদের থেকে জানা যায়, করোনার আক্রমণ থেকে নিজেদের বাঁচাতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা। বহিরাগতদের অবশ্যই গ্রামে হাত পরিষ্কার করে ঢুকতে হবে। এই নিয়ম না মানলে সে যেই হোক না কেন তাকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। আমাদের গ্রামবাসীর নিরাপত্তার স্বার্থে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন ত্রিপুরার এমপি প্রতিমা ভৌমিক। পুরো গ্রামবাসীর জন্য এটি গর্বের বিষয়।
এরই মধ্যে করোনা মোকাবেলায় গোটা দেশ লকডাউন সহ বেশ কিছু ব্যবস্থা নিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া ব্যক্তিগত বা স্থানীয় ভাবে যে যেভাবে পারছে, করোনা প্রতিরোধে ব্যবস্থা নিচ্ছেন।
পেপারস লাইফ/আন্তর্জাতিক ডেস্ক

