পুরুলিয়ার প্রত্যন্ত অঞ্চলের ভাঙ্গিডিহি গ্রামে চেন্নাই থেকে ফেরেন সাত যুবক। করোনা আতঙ্কে তাদের গ্রামে প্রবেশ করতে দেয়নি গ্রামবাসী। গ্রামের কিছু মানুষ পরামর্শ দিলেন, গ্রামের বাইরে গাছে ওঠে থাকবেন ওই সাত যুবক।
বড় আমগাছের সঙ্গে মাচা বেঁধে দেওয়া হলো। দিনের আর রাতের খাবার পৌঁছে দিতেন গ্রামের লোকেরা। দেওয়া হলো মশারি এবং স্টোভ যাতে ওরা চাইলে চা বানিয়ে খেতে পারে।
এই মাচার উপর ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার কথা থাকলেও তাদের নেমে আসতে হয়। কেননা এ ঘটনা জেলা প্রশাসনের কাছে পৌঁছে গেছে।
‘আমরা জানতে পারার পর ওই যুবকদের নামিয়ে আনা হয়েছে। এবং তাদেরকে স্বাস্থ্য দপ্তরের একটি সেন্টারে ১৪ দিনের জন্য কোয়ারেন্টিন করে দেওয়া হয়েছে’, জানান পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদার।
ছয় মাস পরে গ্রামে ফিরে নিজের লোকেদের সঙ্গে দেখা না করে গাছে থাকতে হচ্ছিল বলে একটু মন খারাপ লাগছিল বলে জানান এক জুবক। তবে গাছে থাকার অভ্যাস ছোটবেলা থেকে ছিল বলে বেশি অসুবিধা হয়নি তাদের, জানান একজন।

