করোনাভাইরাস সংকট মোকাবিলায় ২৫ কোটি রুপি দিলেন অক্ষয়


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

বলিউডের হিট মেশিন ‘অক্ষয় কুমার’ করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকট মোকাবিলায় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির খোলা ‘পি এম কেয়ারস’ ফান্ড ২৫ কোটি রুপি দান করেছেন।

টুইটারে এই তারকা লিখেছেন, ‘এই মুহূর্তে আমাদের জীবন সবচেয়ে জরুরি। মানুষের জীবনের ওপরে আর কিচ্ছু নেই। আর জীবন বাঁচাতে যা করার, আমাদের তা-ই করতে হবে। নিজের জমানো অর্থ থেকে মোদি সরকারের ফান্ডে ২৫ কোটি রুপি দিতে পেরে আমার খুব ভালো লাগছে। আসেন, আমরা মানুষ বাঁচাতে এগিয়ে আসি।’

শেষ বাক্যে অক্ষয় কুমার লিখেছেন, ‘জান হ্যায় তো জাহান হ্যায়’। অর্থাৎ মানুষ থাকলেই জগৎ থাকবে। এর সঙ্গে অক্ষয় কুমার নরেন্দ্র মোদির টুইটও জুড়ে দিয়েছেন। যেখানে মোদি ‘যে যা পারেন দান করুন’ বলে ভারতীয় নাগরিকদের তহবিল ভারী করতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। লিখেছেন, ‘আসেন, আমরা ভারতীয়দের স্বাস্থ্য রক্ষায় নিজেদের উজাড় করে দিই।’

অক্ষয়ের এই বিশাল অঙ্কের অর্থ দানের জন্য অনেকেই বাহবা জানিয়েছেন। বলেছেন, অনেক বড় কলিজা না থাকলে ২৫ কোটি রুপি দেওয়া যায় না।

নরেন্দ্র মোদির টুইট অনুসারে, ফান্ডের জমা হওয়া অর্থ খরচ হবে দুর্যোগ মোকাবিলা ব্যবস্থায় ও কী করলে দেশের মানুষের স্বাস্থ্যের উন্নতি হবে, সেই গবেষণায়।