করোনা আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। করোনা প্রতিরোধের উপায়ের নামে অনলাইনে ছড়িয়ে পড়ছে বিভিন্ন ভুয়া তথ্য।
আর সেগুলো বিশ্বাস করে বিপদে পড়ছে সাধারণ মানুষ। আর তাই করোনাবিষয়ক সঠিক তথ্য জানাতে ও মানুষকে সচেতন করতে নিজেই অ্যাপ চালু করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
‘হু মাই হেলথ’ (WHO MyHealth) নামেরঅ্যানড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেম উপযোগী আগামীকাল (সোমবার) উন্মুক্ত করা হতে পারে বলে জানা যায়।
এই অ্যাপটির মাধ্যমে কাজে লাগিয়ে করোনাভাইরাস আক্রান্তের লক্ষণ, প্রতিরোধের উপায়, বিশ্বের বিভিন্ন দেশে করোনা সংক্রমণের হালনাগাদ তথ্য জানা যাবে।
সূত্র : ইন্টারনেট

