ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করল কিশোর গ্যাংয়ের সদস্যরা


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

পূর্ব শত্রুতার জের ধরে নারায়ণগঞ্জ ফতুল্লার দেওভোগ আদর্শনগরে শরীফ হোসেন (৩০) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা।

বুধবার (১ এপ্রিল) সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে। নিহত শরীফ হোসেন আদর্শনগরের আলাল মাতাব্বরের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, স্থানীয় বখাটে ও কিশোর গ্যাংয়ের লিডার শাকিল ও লালনসহ কয়েকজন শরীফ হোসেনের মালিকানাধীন বৃষ্টি ইলেট্রনিক্স ও ফার্নিচারের দোকানের সামনে আড্ডা দিতো এবং মাদক সেবন করতো।

শরীফ হোসেন তাদের সেখানে আড্ডা দিতে নিষেধ করেন। এনিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মীমাংসা করে দেয়। কিন্তু কিশোর গ্যাংয়ের সদস্যরা বিষয়টি মেনে নেয়নি। বুধবার সকাল সাড়ে দশটার দিকে ওই গ্যাংয়ের এক সদস্য শরীফ হোসেনকে মোবাইল ফোনে বাসা থেকে ডেকে একটি রিকশার গ্যারেজের সামনে নিয়ে যায়। সেখানে শাকিল ও লালনসহ ১০-১২ জন তাকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে ফেলে রেখে পালিয়ে যায়।

নিহতের বাবা আলাল মাতাব্বর জানান, কিশোর গ্যাংয়ের সদস্য শাকিল লালনসহ কয়েকজন পূর্ব শত্রুতার জের ধরে তার একমাত্র ছেলেকে কুপিয়ে হত্যা করেছে।

জানা যায় শরীফ হোসেন প্রায় পাঁচ বছর সৌদি আরব ছিল। দেশে ফিরে এসে ইলেকট্রনিক্স ও ফার্নিচারের ব্যবসা শুরু করে। তিন মাস আগে বিয়ে করে সে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী জানান, হত্যাকাণ্ডের সময়ের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হত্যাকারীদের শনাক্ত করা হয়েছ। তাদের দ্রুত আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।