আমাদের আকাশ ঠিক আগের মতই আছে,
তফাৎ শুধু গুমোট মেঘ গিয়েছে সরে-
আজ সে আরও উজ্জ্বল দিপ্তীমান।
যে বাতাসের মাঝে হরহামেশাই মিশে ছিলো
আমাদের অব্যক্ত প্রেমের গুনগুন,
আগের মতই আছে-
শুধু সে এখন প্রানবন্ত কিশোরীর ন্যায় দিকবিদিক ছুটে চলে,
তার মাঝে অস্তিত্ব বুনছে বিশুদ্ধতার ঘ্রান।
আর ঐ যে উন্মাতাল সাগরের ঢেউ,
বদলে যায়নি জানো,
শুধু তার মাঝে ফিরে এসেছে;
হারিয়ে যাওয়া বিচিত্র প্রানের স্পন্দন।
খাঁচার পাখির আর্তনাদ-
বদলে হয়েছে মুক্ত বিহঙ্গের গান।
মৃত প্রকৃতি ফিরে পেয়েছে তার প্রান।
সব কিছু রয়েছে আগের মতো,
বদলেছি কেবল আমরাই,
একাকি বন্দী পাখির মতো নিঃসঙ্গ।
আমাদের মাঝে এখন বিস্তর ব্যবধান,
হতেই পারে ব্যবধানেই;
তোমার আমার কাছে আসার সমাধান।
পেপারস লাইফ/কবিতা/চৌধুরী আলফি আফরোজ

