যুক্তরাষ্ট্রে মহামারি আকার ধারণ করেছে করোনাভাইরাস। এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। তিন লাখেরও বেশি আক্রান্তের মাঝে মারা গেছেন নয় হাজারেরও অধিক মানুষ।
এমন অবস্থায় দেশটিতে জনসমাগম নিষিদ্ধ। সামাজিক দূরত্ব বজায় রাখতে হচ্ছে সকলকে। এ কারণে সকলকে নিয়ে বড় করে এই সময় বিয়ের অনুষ্ঠান করা কার্যত অসম্ভব। এমন পরিস্থিতিতে নিজের বিয়েকে স্মরণীয় করে রাখতে ব্যতিক্রমী উপায় বের করলেন এক নবদম্পতি।
মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিগানের বাসিন্দা অ্যামি সিমিনসন ও ডান স্টাগলিকস। নিজেদের বিয়ে উপলক্ষে মোট দেড়শো জনকে আমন্ত্রণ করেন। কিন্তু করোনাভাইরাসের ভয়াবহতায় পরিবর্তন করতে হচ্ছে পরিকল্পনা। কী সেই পরিকল্পনা?
জানা যায়, একটি প্যাকেজিং সংস্থার সঙ্গে যোগাযোগ করেন তারা। সেই সংস্থা অ্যামি এবং ডান জানানা শিশু, বৃদ্ধ, বৃদ্ধা, পুরুষ, নারী মিলিয়ে মোট দেড়শোটি কার্ডবোর্ডের মানুষ তৈরি করে দিতে হবে।
তাদের কথায় রাজি হযে যায় ওই সংস্থা। সেই অনুযায়ী কার্ডবোর্ড দিয়ে বিভিন্ন বয়সের মানুষের কাট আউট তৈরি করে দেয় ওই সংস্থা।
বিয়ের দিনে তারা সেই কার্ড আউটগুলো একটি ঘরে সাজিয়ে রাখেন। তাদের মাঝে বসে বিভিন্ন পোজে ছবিও তোলেন। আত্মীয়-পরিজনদের ছাড়া বিয়ে করতে খারাপ লেগেছে। তবে একটু অন্যরকম স্বাদ পেয়ে খুশি দম্পতি।
এমন ছবি ভাইরাল হতেই প্রশংসার ঝড় উঠে নেট দুনিয়ায়। তবে এভাবে আমরা প্রিয়জনদের সঙ্গ ছেড়ে একা বাঁচতে অভ্যস্ত হয়ে যাচ্ছি না তো, প্রশ্ন অনেকের।

