আজ সোমবার (৬ এপ্রিল) সকালে হাসপাতাল থেকে ছাড়া পেলেন করোনা সংক্রমণ থেকে সেরে উঠা বলিউড গায়িকা কনিকা কাপুর।
অবশেষে বলিউডের ‘বেবি ডল’ গায়িকা কনিকা কাপুরের করোনাভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
পঞ্চমবার পর্যন্ত পজিটিভ আসার পর ষষ্ঠবার আবারো তার পরীক্ষা হয়। সেই রিপোর্টও নেগেটিভ এসেছে।
ভারতের লখনউয়ের যে সরকারি হাসপাতালে তিনি ভর্তি ছিলেন সেখানেও কনিকার দ্বিতীয় বার পরীক্ষায় ফলাফল নেগেটিভ এসেছে। কনিকার ষষ্ঠ করোনার নমুনা টেস্টের ফলাফল নেগেটিভ আসার পরেই তাকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
বাড়ি ফেরবার আগে হাসপাতালের সকল চিকিত্সক এবং নার্সদের ধন্যবাদ জানিয়েছেন কনিকা।
২০শে মার্চ কনিকা করোনা সংক্রমিত হওয়ার খবর প্রকাশ্যে আসবার পর থেকেই লখনউয়ের সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউড অফ মেডিক্যাল সায়েন্সের করোনা ওয়ার্ডে ভর্তি ছিলেন বেবি ডল গায়িকা।
প্রথমবার পরীক্ষার পর তার পরিবারের লোক রিপোর্ট মানতে চাননি। ফলে দ্বিতীয় বার তার করোনা পরীক্ষা হয়। সেবারেও পজিটিভ আসায় শেষ পর্যন্ত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এখনও পর্যন্ত ছয়বার তার করোনা পরীক্ষা করা হয়ে গিয়েছে। প্রতিটি পরীক্ষাতেই ফলাফল নেগেটিভ এসেছে এই শিল্পীর।
এর আগে দেশে ফিরলেও মাত্র ৪ দিন থেকে তার সর্দি-কাশি-জ্বরের মতো উপসর্গ দেখা দেয়। ডাক্তারের পরামর্শমতো করোনাভাইরাস পরীক্ষা করালে ফল পজিটিভ এসেছে বলে জানান তিনি। তিনি ও তার পরিবার পুরোপুরি ভাবে কোয়ারেন্টাইনে আছেন বলে জানিয়েছেন কনিকা।
ডাক্তারের পরামর্শ ও প্রশাসনের নির্দেশ পুরোপুরি মেনে চললে করোনাভাইরাসে ভয় পাওয়ার কিছু নেই বলে জানিয়েছেন ৪১ বছরের এই বেবি ডল-খ্যাত গায়িকা।
পেপার’স লাইফ/ নিউজ/বিনোদন

