দেশে করোনা সংক্রমণের কারণে এবার আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সকল পোশাক কারখানা বন্ধ রাখতে মালিকদের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারকদের সংগঠন বিজিএমএইএ।
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিএমএইএ-এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
আজ সোমবার (৬ এপ্রিল) দেশের সকল কারখানা মালিকদের কাছে এ ব্যাপারে একটি চিঠি পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে, আগামী ১৪ এপ্রিল পর্যন্ত গার্মেন্ট কারখানা বন্ধ রাখতে বিজিএমইএ‘র অনুরোধ অব্যাহত রয়েছে। সেইসাথে বিজিএমইএ‘র সকল সদস্য প্রতিষ্ঠানকে যত দ্রুত সম্ভব শ্রমিকদের মার্চ মাসের মজুরিও দেওয়ার কথা বলা হয়েছে।
পেপার’স লাইফ/খবর/জাতীয়

