করোনাভাইরাসকে খতম করতে ব্যর্থ হলেই কাশির আওয়াজ আসবে। এমনই এক ব্রাউজার গেম তৈরি করেছেন ভারতের জামশেদপুরের এক্সএলআরআই বিশ্ববিদ্যালয়ের এমবিএ পড়ুয়ারা।
তিনি গেমটির নাম দিয়েছেন, ‘ভাগ করোনা’। গেমসে থাকছে ‘বাড়িতে থাকুন’, ‘হাত ধুতে হবে’, ‘মাস্ক পরুন’ জাতীয় সচেতনতামূলক বার্তা।
এছাড়াও গেমে রয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। যিনি করোনাকে দেশ থেকে তাড়াতে এই গেমে উদ্যোগী হয়েছেন।
গেমারকে এখানে প্রধানমন্ত্রী মোদীকে করোনা তাড়াতে সাহায্য করতে হবে। অডিও ফাইল নিয়ে ভিডিও গেমের ব্যাকগ্রাউন্ড স্কোর হিসেবে ব্যবহার করা হয়েছে।

