কিছুদিন আগেও মানুষ ‘গেন্দা ফুল’ গানের রচয়িতা রতন কাহারের নাম জানতোই না। কিন্তু বর্তমানে এই গানের সুবাদে বেশ পরিচিত হয়েছেন গুণী এই শিল্পী।
আজ থেকে প্রায় ৫০ বছর বছর আগে সম্পূর্ণ লোকজ আঙ্গিকে ‘বড় লোকের বিটি লো’ গানটি লিখেছিলেন তিনি। তার লিখা সেই গানটাই ব্যবহৃত হয়েছে র্যাপার বাদশার আলোচিত ‘গেন্দা ফুল’ গানে। এতকিছুর পরেও রতন কাহারের নাম উল্লেখ নেই কোঁথাও।
রতন কাহার সংবাদমাধ্যমে জানান, ১৯৭৬ সালে তার লেখা ‘বড় লোকের বিটি লো’ গানটি স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে ব্যাপক জনপ্রিয়তা পায়। কিন্তু গীতিকবি হিসেবে তার নাম উল্লেখ না করে ‘প্রচলিত গান’ বলা হয়েছিল এটিকে।
সম্প্রতি বাদশার করা এই গানে মডেল হয়েছেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। এই গানের পর বিতর্কের মুখে পড়েন র্যাপার বাদশা।
তবে ‘বড় লোকের বিটি লো’ কার লেখা তা নাকি জানতেন না! তাই এটাকে বাংলা লোকগান হিসেবে ব্যবহার করেছেন ৩৪ বছর বয়সী এই র্যাপার।
তবে রতন কাহারকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মুখ খোলেন বাদশা। তিনি বলেছিলেন, ‘লকডাউন না থাকলে রতন কাহারের সঙ্গে গিয়ে দেখা করতাম। তাকে সাহায্য করতে পারলে আমার ভালো লাগবে। শুনেছি তিনি আর্থিক কষ্টে আছেন।’ কথা রেখেছেন বাদশা।
প্রবীণ লোকশিল্পীর কাছে পাঁচ লাখ রুপি পাঠিয়েছেন তিনি।
বাদশার প্রতিনিধিরা সোমবার (৬ এপ্রিল) রতন কাহারের ব্যাংক অ্যাকাউন্টে অনলাইনের মাধ্যমে এই অঙ্ক জমা দেন। সম্মানি পেয়ে খুবই খুশি পশ্চিমবঙ্গের বীরভূমের থাকা লোকশিল্পী। র্যাপারকে ফোনে ধন্যবাদ জানিয়েছেন তিনি। লকডাউন শেষ হলে বাদশাকে বাড়িতে আসার আমন্ত্রণ জানান তিনি।

