গুজব বন্ধে কঠোর হচ্ছে হোয়াটসঅ্যাপ


paperslife

মহামারি আকারে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। সেই সাথে ডালপালা ছড়িয়ে পাল্লা দিয়ে বাড়ছে গুজব।

সেই সব গুজব ছড়ানো কমিয়ে আনতে পদক্ষেপ নিচ্ছে ফেসবুকের মালিকানাধীন প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। এর ফলে নির্বিচারে ম্যাসেজ ফরোয়ার্ড করা যাবে না।

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী কোনো ম্যাসেজ গ্রহণ করলে; যেটা এরইমধ্যে ৫ বার ফরোয়ার্ড করা হয়েছে তা শুধু একজনকেই পাঠানো হয়েছে। এ নির্দেশনাকে সবচেয়ে কঠোর নির্দেশনা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

গত বছরের ডিসেম্বরে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর এ নিয়ে অনেক গুজব ছড়িয়েছে। তাই এবার কঠোর অবস্থানে যেয়েই গুজব বন্ধের সিদ্ধান্ত হোয়াটসঅ্যাপের।