করোনাভাইরাসের কারণে থমকে গেছে পৃথিবী। পুরোবিশ্বকে হাতের মুঠোয় করে নিয়েছে অদেখা এক অণুজীব। যার বিরুদ্ধে লড়াই করছে গোটা বিশ্ব, কিন্তু থামানোর উপায় খুঁজে পাওয়া যাচ্ছে না। কোভিড।-১৯ নামের রোগ ছড়িয়ে প্রতিমুহূর্তে কেড়ে নিচ্ছে মানুষের প্রাণ!
এমন অবস্থায় মেক্সিকোর ভেরাক্রুজ রাজ্যে বায়ো জু নামে একটি চিড়িয়াখানায় গতমাসে জন্ম হয় রয়্যাল বেঙ্গল জাতের বাঘ। সেই বাঘটির নাম রাখা হলো কোভিড।
চিড়িয়াখানাটির মালিক এবং প্রাণী চিকিৎসক কিটজিয়া রদ্রিগুয়েজ বলেন, কোভিডের জন্ম আমাদের জন্য উপহার। একটি আশার নাম কোভিড। এটি এমন একটি নাম যেটি আমাদের নিজেদের প্রতি যত্ন নিতে শেখায়।
সম্প্রতি মেক্সিকোতে একটি যমজ সন্তানের নাম রাখা হয়েছে করোনা আর ভাইরাস। লকডাউনের মধ্যে জন্মানোয় ভারতেও আরেকটি যমজ সন্তানের নাম রাখা হয়েছে ‘কোভিড’ ও ‘করোনা’। এছাড়া একই কারণে ভারতে আরো এক কন্যা শিশুর নাম করোনা রাখা হয়েছে।
গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাসে এখন পর্যন্ত মারা গেছেন ৮৩ হাজারের বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন ১৪ লাখেরও অধিক।

