করোনামুক্ত হলেন জে কে রাওলিং


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

দুই সপ্তাহ আগে করোনার লক্ষণ ধরা পড়ে হ্যারি পটারের স্রষ্টা জনপ্রিয় ব্রিটিশ লেখিকা জে কে রাওলিংয়ের। এখন তিনি সম্পূর্ণ সুস্থ বলে জানান তিনি।

গতকাল টুইটারে তিনি জানান, গত দু’সপ্তাহ আগে কোভিড-১৯ এর লক্ষণ তার শরীরে দেখা দিয়েছিল (যদিও তিনি কোনো পরীক্ষা করাননি)। এখন তিনি সম্পূর্ণ সুস্থ।

৫৪ বছর বয়সী এই লেখিকা আরও জানান, কুইন্স হাসপাতালের একজন চিকিৎসকের পোস্ট করা ভিডিও দেখে শ্বাসকষ্ট থেকে মুক্তি পেয়েছেন। সবাইকে সেই ভিডিও দেখার অনুরোধ জানিয়েছেন।

ওই চিকিৎসককে ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, ‘আপনার ভিডিওগুলো দেখে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এ ধরনের পোস্ট করার জন্য। আপনারাও দেখুন এই পোস্ট। দেখান পরিবারের সব সদস্য, চেনা পরিচিতদের। নিরাপদে থাকুন সবাই। সুস্থ থাকুন।’

জে কে রাওলিং বহুল জনপ্রিয় তার অন্যতম সৃষ্টি হ্যারি পটারের জন্য। হ্যারি পটার সিরিজের সাতটি বই তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।