ফেসবুক কনসার্টে দেখা যাবে জেমসকে


james

করোনাভাইরাস সব কিছু থামিয়ে দিয়েছে। অঘোষিত লকডাউনে গৃহবন্দী মানুষের জন্য তাই ফেসবুকে কনসার্ট নিয়ে আসছেন জেমস।

আগামীকাল ১১ এপ্রিল দর্শকের সামনে আসছেন জেমস। জেমসকে নিয়ে এই কনসার্টের আয়োজন করছে ব্লুজ কমিউনিকেশন।

আয়োজকরা জানান, করোনাভাইরাসের কারণে যেসব সংগীতপ্রেমী গৃহবন্দি হয়ে আছেন, তাদের বিনোদনের কথা ভেবেই এ আয়োজন। এই কনসার্ট ঘরবন্দি দর্শকদের কিছুটা হলেও আনন্দ দেবে বলেই তাদের বিশ্বাস।

দেশ- বিদেশের খ্যাতিমান শিল্পী, মিউজিশিয়ান ও ব্যান্ড নিয়ে বিভিন্ন সময়ে আয়োজিত তাদের কনসার্টগুলো নিজস্ব ফেসবুক পেজে তুলে ধরছে তারা।

এরই মধ্যে সাউথ এশিয়ান মিউজিক ফেস্টিভ্যাল তুলে ধরা হয়েছে ব্লুজ কমিউনিকেশনের ফেসবুক পেজে। তারই ধারাবাহিকতায় আগামীকাল থাকছে জেমস ও তার ব্যান্ড নগর বাউলের কনসার্ট।