ফের বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালাচ্ছে রোহিঙ্গারা


‘শিশু থেকে বৃদ্ধ সর্বোপরি রোহিঙ্গাদের দেখামাত্রই গুলির নির্দেশ ছিলো’

বৃহস্পতিবার রাত থেকে ওই সীমান্তের কয়েকটি পয়েন্টে এসব রোহিঙ্গারা আশ্রয় নেয়।

এ বিষয়ে পালংখালী ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেন, বৃহস্পতিবার রাত ১০টার দিকে রহমতেরবিল ও আঞ্জুমান পাড়াসহ সীমান্তের কয়েকটি পয়েন্টের শূন্যরেখার মিয়ানমারের অভ্যন্তরে শতাধিক রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টায় অবস্থান নেওয়ার ঘটনা স্থানীয় লোকজন জানিয়েছে। এরপর থেকে নানাভাবে বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা চালানো হয়। স্থানীয় বাসিন্দারা জোৎস্নালোকে রোহিঙ্গাদের আনাগোনা দেখতে পেয়েছে। এমনকি স্থানীয় লোকজন সীমান্তের ওপারে রোহিঙ্গারা নিজেদের মধ্যে কথা বলার সাড়াশব্দও শুনতে পেয়েছে বলে জানায়।

এদিকে, এই খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা উত্তেজিত হয়ে পড়েছে জানিয়ে গফুর বলেন, রাতে ইউপি সদস্য সুলতান আহমদ বিভিন্ন মসজিদ থেকে মাইকিং করে স্থানীয় লোকজনকে সর্তক করার ব্যবস্থা করেন।

গফুর আরও বলেন, স্থানীয়দের ধারণা, অনুপ্রবেশের চেষ্টায় থাকা রোহিঙ্গাদের মধ্যে করোনাভাইরাস আক্রান্ত লোকজন থাকলে তা এখানে ছড়াবে। এ চিন্তাও তারা বেশি উদ্বিগ্ন।

সীমান্তে রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টায় অবস্থান করছে বলে ইউপি চেয়ারম্যানসহ স্থানীয়দের কাছ থেকে খবর শোনার পরপরই বিষয়টি বিজিবির সংশ্লিষ্টদের অবহিত করে নিরাপত্তা জোরদার করতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান উখিয়ার ইউএনও নিকারুজ্জামান চৌধুরী।