লকডাউনের মধ্যে চীনে দম্পতিদের মধ্যে বাড়ছে গার্হস্থ্য অশান্তি ও হিংসার ঘটনা যার ফলে দেশটিতে বাড়ছে বিবাহবিচ্ছেদের আবেদন। লকডাউনের সময় চিনের বিভিন্ন আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন সবচেয়ে বেশি জমা পড়েছে গত মার্চে।
মধ্য চিনের দু’টি শহর শিয়ান ও দাঝাউয়ে গত মাসের গোড়ার দিকে যত বিবাহবিচ্ছেদের আবেদন জমা পড়েছে, তা সর্বকালীন রেকর্ড।
দেশটির এক গণমাধ্যম জানিয়েছে, হুনান প্রদেশের একটি সরকারি ওয়েবসাইটের খবর, সেখানকার মিলুয়োতে মার্চে বিবাহবিচ্ছেদের আবেদন জমা দেওয়ার যা লাইন হয়েছিল, চিনা সংবাদমাধ্যমের খবর, তা সামলাতে জল খাওয়ারও ফুরসত পাননি আদালতের কর্মীরা।
বিবাহবিচ্ছেদের মামলা লড়েন সাংহাইয়ের এমন এক আইনজীবী স্টিভ লি জানিয়েছেন, লকডাউনের সময় মার্চের মাঝামাঝি পর্যন্ত তাঁর হাতে আসা মামলার সংখ্যা ২৫ শতাংশেরও বেশি বেড়ে গিয়েছে।
বেজিংয়ের অসামরিক বিষয় মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান জানাচ্ছে, ২০০৩ সাল থেকেই চিনে উত্তরোত্তর বেড়ে চলেছে বিবাহবিচ্ছেদের আবেদন। সংশ্লিষ্ট আইনকানুন আগের চেয়ে অনেকটাই শিথিল হওয়ায়। ২০০৩-এ চিনে বিবাহবিচ্ছেদ হয়েছিল ১৩ লক্ষ দম্পতির। তার পর থেকে টানা ১৫ বছর ধরে সেই সংখ্যা উত্তরোত্তর বেড়েছে। ২০১৮-য় চিনে বিবাহবিচ্ছেদ হয়েছিল ৪৫ লক্ষ দম্পতির। আর গত বছরে চিনে বিবাহবিচ্ছেদ হয়েছিল ৫০ লক্ষ দম্পতির।

