গুলিতে নিহত যুবক, অস্ত্র ও গুলিসহ গ্রেফতার মন্ত্রীর সেই গানম্যান


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর গানম্যানের গুলিতে ১ জন নিহতের ঘটনায় গানম্যান এএসআই কিশোর সরকারকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে (১৭ এপ্রিল) আশুলিয়ার শিমুলিয়া এলাকা থেকে তাকে পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয় বলে জানান গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে গাজীপুরের কালিয়াকৈরে মাদকব্যবসা নিয়ে দ্বন্দ্বে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর গানম্যানের গুলিতে শহিদুল ইসলাম নামে একজন নিহত হন। এসময় আরেকজন আহত হলে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গুলিতে নিহত শহিদুল ইসলাম শহিদ (৩৫) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা এলাকার সফুর উদ্দিনের ছেলে। আহত যুবক মঈন (৩২) একই এলাকার মাজেদ মিয়ার ছেলে।

জানা যায়, মাদক ব্যবসাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে অস্ত্র বের করে গুলি করেন মন্ত্রীর গানম্যান এএসআই কিশোর। এসময় শহিদের বুকের ডান পাশে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

গুলির শব্দ পেয়ে এলাকাবাসী ছুটে এলে কিশোর দৌঁড়ে পালিয়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ আহত মঈনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

তারা আরও জানান, শহিদের লাশ উদ্ধারের পর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। স্থানীয় মেম্বার মোবাকখর হোসাইন বেপারী আহত মঈনের বরাত দিয়ে বলেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গানম্যান কিশোরের গুলিতে শহিদ নিহত হয়েছেন।