সহানুভূতি প্রকাশে নতুন রিয়েকশন আনছে ফেসবুক


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে রিয়েকশন বাটন। সেই রিয়েকশন বাটনে বর্তমানে লাইক, লাভ, স্যাড, ওয়াও, হাহা এবং এংরি অনুভূতি প্রকাশ করা যায়।

প্রিয়জনের প্রতি অনুভূতি প্রকাশে এবার আরো একটি রিয়েকশন যুক্ত হচ্ছে সেই অপশনে। এই রিঅ্যাকশনটি ব্যবহার করে একজন ব্যবহারকারী অন্য ব্যবহারকারীর প্রতি সংহতি প্রকাশ করতে পারবেন।

নতুন এই রিঅ্যাকশন বাটনটি একটি ফেস বা মুখের ইমোজি হার্ট ইমোজিকে জড়িয়ে ধরে রেখেছে। এটিকে আবার অনেকেই বলছে হাগ রিঅ্যাকশন। আগামী সপ্তাহে এই অপশন যুক্ত হবে বলে জানা গেছে।

ফেসবুক মেসেঞ্জার অ্যাপেও নতুন একটি হার্ট রিঅ্যাকশন যুক্ত করা হয়েছে। যা আজ থেকেই বিশ্বের বিভিন্ন অঞ্চলে পাওয়া যাবে। প্রতিক্রিয়াটি একটি ‘হৃদ স্পন্দনের’ আদলে তৈরি করা হয়েছে।

প্রতিষ্ঠানটির যোগাযোগ বিভাগের ম্যানেজার আলেক্সান্দ্রু ভইসিয়া এক টুইট বার্তায় জানান, করোনার এই কঠিন সময়ে ফেসবুক ব্যবহারকারীরা যাতে অন্য ব্যবহারকারীদের কিংবা তাদের পরিবার বন্ধুদের প্রতি বাড়তি সহানুভূতি প্রকাশ করতে পারে তাই ফেসবুক ও মেসেঞ্জারে এই নতুন সংযোজন করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা আশা করি যে এই রিঅ্যাকশনগুলো দিয়ে করোনা সঙ্কটের সময়ে নিজেদের বন্ধুদের প্রতি বাড়তি সমর্থন দেখাতে পারবে।

ম্যাসেঞ্জারের নতুন এই রিয়েকশন বাটনটি পেতে হলে ইউজারকে তার মেসেঞ্জার থেকে অন্য ইউজারকে প্রথমে একটি হার্ট পাঠাতে হবে। পরবর্তী সেই ইমোজিতে প্রেস করে ধরলে নিচের দিক থেকে নতুন ইমোজিটি সিলেক্ট করতে হবে।