ন্যূনতম ৯২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে করোনাভাইরাসের মৃত্যু হয় না বলে জানিয়েছে ফ্রান্সের একদল গবেষক।
ফ্রান্সের এইক্স-মার্সেই বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে, প্রকৃতির স্বাভাবিক তাপমাত্রায় নয়, অন্তত ৯২ থেকে ১০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছলে শেষ হতে পারে এই ভাইরাস।
গবেষকরা জানিয়েছেন, ৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক ঘণ্টা ধরে করোনা ভাইরাসের নমুনা রাখার পর দেখা গেছে, ভাইরাসটির কিছুই হয়নি। বরং এই তাপমাত্রাতেও স্বচ্ছন্দে বংশবৃদ্ধি অব্যাহত রেখেছে। তবে ৯২ ডিগ্রি সেলসিয়াসে ১৫ মিনিট রাখার পর এই ভাইরাসের মৃত্যু ঘটে।
বিশেষজ্ঞদের মতে, ১০০ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ যে তাপমাত্রায় পানি টগবগিয়ে ফুটবে, একমাত্র তাতেই মারা যাবে করোনা ভাইরাস।
