করোনাভাইরাসের কারণে থমকে যাওয়া বিশ্বে বের হওয়ার উপায় নেই। বিশ্বজুড়ে চলছে লকডাউন। গৃহবন্দী হয়ে সময় কাটাচ্ছে সবাই। এরই মাঝে অটিজম নিয়ে ম্যারাথন দৌড়েছে ১১ বছর বয়সী এক কিশোর।
ড্যানিয়েল শিয়ালস নামের সেই কিশোর আয়ারল্যান্ডের কিলকিল নামক এলাকার বাসিন্দা। জানা যায়, দাতব্য প্রতিষ্ঠানের জন্য অর্থ সংগ্রহে এক সপ্তাহব্যাপী সামাজিক-দূরত্বে মেনে ম্যারাথন দৌড়াচ্ছে ড্যানিয়েল। ২৬ মাইল দৌড়তে পারলেই তার ম্যারাথন দৌড় শেষ হবে।
জানা যায়, ড্যানিয়েলের অটিজম রয়েছে। সে কোনো কিছু শিখতে গেলে সমস্যায় পড়ে। সে রান ফর অটিজম নামের ম্যারাথন দৌড়াচ্ছে। সেই ম্যারাথনে মেনে চলা হচ্ছে সামাজিক দূরত্ব।
নিউরিভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান এইচ.এ.এন.ডির জন্য এ পর্যন্ত আটশ ৮৮ পাউন্ড জোগাড় করেছে। সে নিজেও ২৬ দশমিক ২০ পাউন্ড দান করবে দৌড় শেষ হলে। প্রতিষ্ঠানটির অর্থ দিয়ে অটিজম আক্রান্ত মানুষগুলোর জন্য ব্যয় করা হবে করোনার লকডাউন শেষ হলে।
ম্যারাথনে ড্যানিয়েলের সঙ্গে যোগ দিয়েছেন তার বাবা-মা বার্নার্ড ও মাইকেল শিয়ালস। সেই সঙ্গে যোগ দিয়েছে তার ১৩ বছর বয়সী ভাইও।
ড্যানিয়েলের বাবা মাইকেল শিয়ালস বলেন, মানসিক স্বাস্থ্য ও তাজা বাতাস পাওয়ার জন্য এই ধরনের অনুশীলন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার পরিবারের কাছেও এটি গুরুত্বপূর্ণ।

