এবার করোনায় চট্টগ্রামে ১০ মাস বয়সী এক শিশু আক্রান্তের খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) ফৌজদার হাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) নমুনা পরীক্ষায় ওই শিশুর করোনা পজেটিভ পাওয়া যায়।
এ বিষয়ে সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, বিআইটিআইডিতে নমুনা পরীক্ষায় আরও ৩ জনের করোনা পজেটিভ পাওয়া যায়। তারা তিন জনের বাড়ি বান্দরবানে।
এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছেন ৪০ জন। এর আগে ৩ এপ্রিল চট্টগ্রামের দামপাড়ায় ৬৭ বছর বয়সী এক ব্যক্তির শরীরে প্রথম করোনা ভাইরাস ধরা পড়ে। এদের মধ্যে ৫ জন গেছেন।
সেখ ফজলে রাব্বি বলেন, মঙ্গলবার বিআইটিআইডিতে ১৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ৪ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়।

