ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। বুধবার এ বিষয়ে জানিয়েছে দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয়। সেইসাথে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫২ জনে।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় গোটা দেশে ৪৯ জন মারা গিয়েছেন। করোনা পজিটিভ ধরা পড়েছে ১,৪৮৬ জনের। সব মিলিয়ে এখনও পর্যন্ত প্রায় ৪০০০ করোনা আক্রান্ত সুস্থ হয়ে উঠেছেন।
রিপোর্ট অনুযায়ী, ১৫ হাজার ৮৫৯ জনের শরীরে করোনা সংক্রমিত হয়েছে। সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৩ হাজার ৯৫৯ জন।
উল্লেখ্য, ভারতে প্রথম করোনাভাইরাস ধরা পড়ে ৩০ জানুয়ারি।

