দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় মৃত্যু হয়েছে আরও ৭ জনের। মোট মৃতের সংখ্যা বেড়ে দারিয়েছে ১২৭ জনে। সেইসাথে আজ সুস্থ হয়েছেন ১৬ জন। এখন পর্যন্ত সুস্থের সংখ্যা ১০৮ জন।
এছাড়াও আক্রান্ত হয়েছেন ৪১৪ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১৮৬ জনে।
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) করোনা নিয়ে আইইডিসিআরের নিয়মিত অনলাইন ব্রিফিং-এ এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বিশ্বব্যাপী ২৬ লাখ ৩৭ হাজার ৬৭৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ৮৪ হাজার ২১৭ জন।
তবে আক্রান্তদের মধ্যে ৭ লাখ ১৭ হাজার ৬২৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। যাদের শরীরে এখনো করোনা ভাইরাসের উপস্থিতি রয়েছে তাদের মধ্যে ১৭ লাখ ৩৫ হাজার ৮৩১ জনের সংক্রমণ মৃদু এবং ৫৬ হাজার ৬৭৪ জনের অবস্থা গুরুতর।
যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি ভাইরাসটি শনাক্ত হয়েছে। সেখানে ৮ লাখ ৪৮ হাজার ৯৯৪ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এছাড়া সেখানে মারা গেছেন ৪৭ হাজার ৬৭৬ জন।

