বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ২৭ লাখ ছাড়িয়েছে



প্রাণঘাতী করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছেই। এখন পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ লাখ ১৭ হাজার ৬৯৯ জন।

সেইসাথে এই ভাইরাসে মৃত্যু হয়েছে ১ লাখ ৯০ হাজার ৬২০ জনের।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল পর্যন্ত ওয়ার্ল্ডোমিটারের এক জরিপে দেখা যায় এরইমধ্যে ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনা ভাইরাস।

সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৭ লাখ ৪৫ হাজার ৬২০ জন। বর্তমানে চিকিৎসাধীন ১৭ লাখ ৮২ হাজার ৪২৫ জন। এদের মধ্যে ১৭ লাখ ২৩ হাজার ৭৪৭ জনের শরীরে মৃদু সংক্রমণ থাকলেও ৫৮ হাজার ২১৮ জনের অবস্থা গুরুতর।

ভাইরাসটির আক্রমণে সবচেয়ে খারাপ অবস্থা যুক্তরাষ্ট্রের। সেখানে ৮ লাখ ৮০ হাজার ২০৪ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। মারা গেছেন ৪৯ হাজার ৮৪৫ জন।

যুক্তরাষ্ট্রের পরে অবস্থানে রয়েছে ইউরোপের দেশ ইতালি। দেশটিতে এখন পর্যন্ত ২৫ হাজার ৫৪৯ জনের মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮৯ হাজার ৯৭৩ জন।

স্পেনে এখন পর্যন্ত ২২ হাজার ১৫৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যার দিক দ্বিতীয় অবস্থানে রয়েছে এ দেশটি। মোট আক্রান্ত ২ লাখ ১৩ হাজার ২৪ জন।

ফ্রান্সে এখন পর্যন্ত ২১ হাজার ৮৫৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৮ হাজার ১৮৩ জন।

এশিয়ায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ইরানে। এখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮৭ হাজার ২৬ জন। মৃত্যু হয়েছে ৫ হাজার ৪৮১ জনের।