এবার করোনায় আক্রান্ত হয়ে হবিগঞ্জের চুনারুঘাটে ৫ বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির বাড়ি চুনারুঘাট উপজেলার দেওরগাছ গ্রামে। এ নিয়ে হবিগঞ্জ জেলায় ৪৭ জন করোনা রোগীর মধ্যে এটি প্রথম মৃত্যু।
গতকাল শনিবার (২৫ এপ্রিল) রাত ৯ টার দিকে সিলেটের শহীদ সামস উদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এ বিষয়ে হবিগঞ্জের সহকারী সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল জানান, এর আগে গত বৃহস্পতিবার শিশুটির করোনা শনাক্ত হয়। এরপর শনিবার বিকালে তাকে হবিগঞ্জ থেকে সিলেটে শহীদ সামসুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর রাত ৯টার দিকে মারা যায়।
তিনি জানান, যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তার লাশ রাতেই আনা হয়েছে।
