কুড়িগ্রামের সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নে ঢাকার কেরানীগঞ্জ ফেরত বাবা ও মেয়েসহ একই পরিবারের তিন সদস্য করোনা আক্রান্ত হয়েছে। কুড়িগ্রাম সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. নজরুল জানান, ওই পরিবারের পাঁচজন সদস্য গত ২০ এপ্রিল ঢাকার কেরানীগঞ্জ থেকে সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের পাঠানপাড়ায় তাদের নিজ বাড়িতে ফেরেন।
খবর পেয়ে স্বাস্থ্য বিভাগ ওই দিনই ফেরত পরিবারের পাঁচ সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠায়। রবিবার (২৬ এপ্রিল) প্রাপ্ত প্রতিবেদনে ওই পরিবারের বাবা ও ৫ বছরের মেয়েসহ তিন সদস্যের করোনা সংক্রমণ ফলাফল পজিটিভ আসে। এ নিয়ে সদর উপজেলায় চারজন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হলো।
উল্লেখ্য, জেলায় এ পর্যন্ত ৯ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হলো। এর মধ্যে সদর উপজেলায় ৪ জন, রৌমারী উপজেলায় ৩ জন এবং ফুলবাড়ী ও চিলমারী উপজেলায় ১ জন করে রোগী সনাক্ত হয়েছে। এরা সবাই জেলার বাইরে থেকে সংক্রমিত হয়ে বাড়িতে ফিরেছেন।
পেপার’স লাইফ/কুড়িগ্রাম প্রতিনিধি

