দেশে নতুন করে গত ২৪ ঘণ্টায় নতুন করে মারা গেছেন আরও ৩ জন। মৃত ৩ জনই ঢাকার। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৫৫ জনে।
এছাড়াও একদিনেই ৫৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪৬২ জনে। নমুনা ৪৩৩২ টি পরীক্ষা হয়েছে।
সেইসাথে সুস্থ হয়েছেন আরও ৮ জন। এ নিয়ে সুস্থের সংখ্যা মোট ১৩৯ জন।
আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) করোনা নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিং-এ এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) প্রফেসর ডা.নাসিমা সুলতানা।
উল্লেখ্য করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ লাখ ১১ হাজার ৬০৩ জন। এছাড়া এ ভাইরাস শনাক্ত হয়েছে ৩০ লাখ ৬৪ হাজার ৮১৪ জনের শরীরে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত এ সংখ্যা নিশ্চিত করেছে ওয়ার্ল্ডোমিটার। এরইমধ্যে ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনাভাইরাস।
আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৯ লাখ ২২ হাজার ৩৮৯ জন। বর্তমানে চিকিৎসাধীন ১৯ লাখ ৩০ হাজার ৮২২ জন।
এদের মধ্যে ১৮ লাখ ৭৪ হাজার ৫২২ জনের ।
ভাইরাসটির আক্রমণে সবচেয়ে খারাপ অবস্থা যুক্তরাষ্ট্রের। দেশটিতে এখন পর্যন্ত ৫৬ হাজার ৮০৩ জন মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১০ লাখ ১০ হাজার ৫০৭ জন।

