চুয়াডাঙ্গার জীবননগরে ৬ হাজার দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার সময় জীবননগর শহরের ইভা টাওয়ারের সামনে চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বিশিষ্ঠ ব্যবসায়ী নজরুল মল্লিক ব্যাক্তিগত তহবিল থেকে এ সহযোগিতা করেন।
এ সময় করোনাভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া দিনমজুর,ভ্যানচালকসহ উপজেলার ৬হাজার অসহায় দরিদ্র মানুষের মাঝে ৫ কেজি চাল,১কেজি ছোলা, ১কেজি ডাল, ২কেজি আলু, ৫০০গ্রাম সয়াবিন তেল এবং একটি করে মাস্ক বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা খলিলুর রহমান,সাবেক ফুটবলার সিরাজুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পেপার’স লাইফ/ চুয়াডাঙ্গা প্রতিনিধি

