শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলিউডের দাপুটে অভিনেতা ঋষি কাপুর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।
সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে এক ট্যুইটে অমিতাভ বচ্চন ঋষি কাপুরের মৃত্যুর খবর নিশ্চিত করেন।
এর আগে গুরুতর অসুস্থ হওয়ায় বুধবার রাতে মুম্বইয়ের স্যর এইচএন রিলায়েন্স ফাউন্ডেশনের হাসপাতালে ভর্তি করতে হয় ঋষি কাপুরকে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই অভিনেতা।
নিউ ইয়র্কে এক বছরেরও বেশি সময় ধরে ক্যানসারের চিকিৎসা করিয়ে, গত বছরের সেপ্টেম্বরে দেশে ফেরেন বর্ষীয়ান এই বলিউড অভিনেতা। তার ভাই রণধীর কাপুর জানিয়েছিলেন, ঋষি ভালো নেই। তাকে আবার হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
১৯৭০ সালে তার পিতার চলচ্চিত্র মেরা নাম জোকারে শিশু শিল্পী হিসেবে অভিনয়ে আত্মপ্রকাশ করে জাতীয় চলচ্চিত্রে পুরস্কার জিতে নেন। এরপর ববি চলচ্চিত্রে ডিম্পল কাপাডিয়ার সাথে প্রথম প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ পান এবং ১৯৭৪ সালে ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার লাভ করেন।

