ভারতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১০০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৭৩ জনের মৃত্যু হয়েছে দেশটিতে। সবমিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,০৭৪।
এ বিষয়ে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় জানায়, বর্তমানে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩৩,০৫০। এর মধ্যে চিকিৎসাধীন ২৩,৬৫১ জন। সেরে উঠেছেন ৮,৩২৫ জন।
এ দিকে, দেশটির রাজ্য সরকার আগামী সোমবার থেকে নিয়ন্ত্রিত ভাবে কিছু ছোট দোকান খোলার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে কোনও ভাবেই চিহ্নিত সংক্রমিত এলাকায় দোকান খোলার অনুমতি দেওয়া হবে না। বুধবার করোনা ম্যানেজমেন্ট সংক্রান্ত রাজ্য মন্ত্রিগোষ্ঠীর বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ খবর জানিয়েছেন।
গ্রিন জোনের কথাই বুধবার বলেছেন তিনি। তবে কোন এলাকায় কোন দোকান খোলা যাবে, শুক্রবার রাজ্য সরকার নির্দিষ্ট করে নির্দেশিকা প্রকাশ করবে।
গ্রিন ও অরেঞ্জ জোনের জন্য পুলিশকে এ ব্যাপারে প্রতিটি এলাকায় সমীক্ষা করে দেখতে বলা হয়েছে কোন দোকান এখন খোলার অনুমতি দেওয়া যাবে তা নির্ধারণ করতে।

