চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনায় আক্রান্ত পুরো বিশ্ব। প্রতিনিয়তই আক্রান্তের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। সেইসাথে রয়েছে মৃত্যুর সংখ্যাও।
কিন্তু যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় বিষয়টি নিশ্চিত করেছে যে, এর মধ্যে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্তের পর এখন পর্যন্ত বিশ্বে ১০ লাখের ও বেশি মানুষ সুস্থ হয়েছেন।
বর্তমানে বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছে। সেইসাথে সুস্থ হয়ে উঠেছে ১০ লাখ ৪২ হাজার ৯৫৩। অর্থাৎ প্রতি তিনজনে একজন আক্রান্ত সুস্থ হয়ে উঠেছেন।
তবে আক্রান্ত হয়েছেন এমন অনেক মানুষকে পরীক্ষার আওতায় আনা হয়নি। পরিসংখ্যানে আছে শুধু শনাক্ত রোগীরা সংখ্যা। সেক্ষেত্রে সুস্থ মানুষের সংখ্যা আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।
করোনায় আক্রান্তে এখন পর্যন্ত মৃত এবং সুস্থ হওয়ার সংখ্যার দিক থেকে এগিয়ে আছে যুক্তরাষ্ট্র। ওয়াল্ডওমিটারের দেওয়া তথ্য মতে, দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ১০ লাখ ৯৫ হাজার ২১০ জন মানুষ। এর মধ্যে মারা গেছে ৬৩ হাজার ৮৬১ জন। সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৫৫ হাজার ৭৩৭ জন।

