করোনা পরিস্থিতিতে যানবাহন চলাচল বন্ধ থাকায় খাদ্য সহায়তার দাবিতে কুড়িগ্রামে মানব বন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করেছে বাস ও মিনিবাস শ্রমিকরা।
শনিবার (২ মে) দুপুরে শহরের বাস টার্মিনাল এলাকায় কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে এ মানব বন্ধন করে জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। এসময় তারা সড়কে বসে অবস্থান কর্মসূচীও পালন করেন।
মানব বন্ধনে শ্রমিক নেতা এন্তাজ আলী ও মাজেদুল ইসলাম জানান, গত ২৬ মার্চ থেকে বাস চলাচল বন্ধ থাকায় শ্রমিকরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে।
তারা সরকার বা বাস মালিকদের পক্ষ থেকেও কোন খাদ্য সহায়তা পাননি। এ অবস্থায় তারা খাদ্য সহায়তা প্রদানের জন্য সরকার ও বাস মালিকদের দৃষ্টি কামনা করেছেন।
পেপার’স লাইফ/চন্দন কুমার সরকার/কুড়িগ্রাম প্রতিনিধি

