‘আরোগ্য সেতু’ অ্যাপ শনাক্ত করবে করোনায় আক্রান্ত রোগী


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ‘আরোগ্য সেতু’ নামে একটি অ্যাপ তৈরি করেছে ভারত। যে অ্যাপ বলে দিবে আশেপাশে কয়েক কিলোমিটারের মধ্যে কোনো আক্রান্ত রোগী আছে কি না!

এছাড়াও কেউ আক্রান্ত হলে বা উপসর্গ দেখা দিলে চিকিৎসকরা ঠিক কী ধরনের পরামর্শ দিচ্ছেন, এসবও জানা যাবে অ্যাপ থেকে।

এগারোটি ভাষায় ব্যবহারযোগ্য আরোগ্য সেতু অ্যাপটি নিয়ে দারুণ বিতর্ক সৃষ্টি হয়েছে ভারতে। সরকারি ব্যবস্থাপনায় তৈরি মোবাইল ফোনে ব্যবহার্য অ্যাপটি নিয়ে রাজনৈতিক তর্কও হচ্ছে ব্যাপক।

ভারতে ন্যাশনাল ইনফর্মেটিকস সেন্টারের মহাপরিচালক ড. নীতা ভার্মা জানিয়েছেন, ‘মূলত আরোগ্য সেতু অ্যাপটি ভারতের নাগরিকদের নিজেদেরই একটা মূল্যায়ণ করার সুযোগ দিচ্ছে, তাদের করোনাবাইরাস সংক্রমণের ঝুঁকি ঠিক কতটা। এর জন্য অ্যাপে তাদেরকে কতগুলো প্রশ্ন করা হয়, তার উত্তরের ভিত্তিতে তাকে অ্যাক্সেস করা হয়, তার উপসর্গগুলো দেখা হয়, তার ভ্রমণের ইতিহাস দেখা হয় ইত্যাদি।’

জানা যায়, করোনাভাইরাস সংক্রমণ ঠেকানোর চেষ্টায় ভারত সরকার গত মাসের শেষের দিকে আরোগ্য সেতু নামে অ্যাপ্লিকেশনটি বাজারে নিয়ে আসে। দেশের ৫ কোটিরও বেশি মানুষ অ্যাপটি ডাউনলোড করেছেন।

আরও জানা যায়, তৃতীয় দফায় দেশে লকডাউন কিছুটা শিথিল হওয়ার পর যে কর্মচারীরা সোমবার থেকে কাজে যোগ দেবেন তাদের বাধ্যতামূলকভাবে এই অ্যাপ ব্যবহার করতে হবে।

অ্যাপটির উদ্ভোদনের পর ভারতে ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশনসহ একাধিক সংস্থা এর সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলে।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী টুইট অ্যাপনি নিয়ে বলেন- একটি ‘সফিস্টিকেটেড সার্ভেইলেন্স সিস্টেম’, যা বেসরকারি সংস্থার কাছে আউটসোর্স করে দেওয়া হয়েছে। মহামারির ভয় দেখিয়ে নাগরিকদের সম্মতি ছাড়াই তাদের ওপর এখানে নজরদারি চালানো হচ্ছে, ট্র্যাক করা হচ্ছে।