কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। সোমবার (৪ মে) সকালে উপজেলার সদর ইউনিয়নের কেন্দ্রার মোড়ে এ দূর্ঘটনা ঘটে।
রাজারহাট থানার অফিসার ইন চার্জ (ওসি) কৃষ্ণ কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত ট্রাক চালকের নাম বিপুল। তার বাড়ি বগুড়া জেলার নওদাপাড়া গ্রামে বলে জানা গেছে।
পুলিশ জানায়, বগুড়া থেকে কুড়িগ্রামগামী মাছবাহী একটি ট্রাকের সাথে কুড়িগ্রাম থেকে নওগাঁগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মাছবাহী ট্রাকের চালক ঘটনাস্থলেই নিহত হন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ও আহত তিন শ্রমিক সহ দুর্ঘটনাকবলিত ট্রাক উদ্ধার করে।
রাজারহাট থানার ওসি কৃষ্ণ কুমার সরকার জানান, দূর্ঘটনা কবলিত ট্রাক পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পেপার’স লাইফ/কুড়িগ্রাম প্রতিনিধি

