দেশের বর্তমান করোনা পরিস্থিতি ও রমজানে দরিদ্র মানুষের কষ্ট লাঘবে ২৫ হাজার মানুষকে খাদ্য সহায়তার আওতায় আনবে এমন ঘোষণা আগেই দিয়ে রেখেছিলো স্বেচ্ছাসেবী সংগঠন ‘দোস্ত এইড বাংলাদেশ’ সোসাইটি।
এই কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার (৪ মে) ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয় জামালপুরের সরিষাবাড়ি উপজেলায়। করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে এই খাদ্য বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
আগেই ‘দোস্ত এইড বাংলাদেশ’ সোসাইটির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী ছোটন, করোনা বাস্তবতায় দেশের ৫ জেলার কর্মহীন ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন।

১০ কেজি চাল, ২ কেজি ময়দা, ১০ কেজি আলু, তেল, পেঁয়াজ, কেজি ডাল প্রদানের মাধ্যমে দেশের জামালপুর, শেরপুর, নেত্রকোনা, বগুড়া ও কক্সবাজার জেলার ২৫ হাজার মানুষের কাছে খাদ্য সহায়তা পৌঁছাতে চাই তারা।
আর তাই ধারাবাহিকভাবে ফুড প্যাকেট বিতরণ এ কার্যক্রম ঈদ পর্যন্ত অব্যাহত রাখবে দোস্ত এইড। এছাড়া, ঈদে গরিব ও এতিম শিশুদের মধ্যে বিতরণ করবে ঈদ গিফট।
উল্লেখ্য, সংগঠনটি বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বছরজুড়েই পরিচালনা করে থাকে। করোনা সংকটে এরই মধ্যে জামালপুরে জেলায় জনসচেতনতা বৃদ্ধি ও স্যানিটাইজার বিতরণের নতুন একটি কর্মসূচি বাস্তবায়ন করেছে ‘দোস্ত এইড’।

