জীবননগরে কৃষকের ধান কেটে দিলেন ইয়ুথ এ্যাসেম্বলির সদস্যরা


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

চুয়াডাঙ্গার জীবননগরে হতদরিদ্র কৃষকের ধান কেটে দিলেন এবার এ্যাসেম্বলির জীবননগর উপজেলা শাখার সদস্যরা। কাঁচি হাতে নিয়ে ওই ক্ষেতের পাকা ধান কেটে ঘরে তুলে দেন তারা।

সোমবার সকাল ৮টার দিকে জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের শিমুলতলা মাঠে হত দরিদ্র দিনমজুর কৃষক ইয়ার আলীর ক্ষেতের ১ বিঘা জমির ধান কেটে দেন তারা।

ইয়ুথ এ্যাসেম্বলির জীবননগর উপজেলা শাখা আহবায়ক মিঠুন মাহমুদ বলেন, মহামারী করোনা ভাইরাসের প্রকোপে থমকে দাঁড়িয়েছে পুরো বিশ্ব। নিস্তার পাইনি বাংলাদেশও। থমকে দাঁড়িয়েছে দেশের জনজীবন।

দরিদ্র অসহায় কৃষকেরা পড়েছে অভাব অনটনে। ক্ষেতের ধান পরিপক্ক হলেও শ্রমিক ও খরচের অভাবে ধান কাটতে পারছে না তারা। এমন একজন কৃষক ইয়ার আলীর ১ বিঘা জমির ধান কেটে দেয়ার উদ্যোগ নেওয়া হয়। আমাদের সংগঠনের সকলের সমন্বয়ে এক বিঘা জমির ধান কেটে তা মাড়াইয়ের জন্য বাড়ি পৌছে দেয়া হয়।

মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন সুুরোদ্দীন বলেন, দেশের প্রতিটি ক্রান্তিকালে ইয়ুথ এ্যাসেম্বলির সদস্যরা স্বেচ্ছায় নিজেদেরকে আত্মনিয়োগ করে।

এবার করোনা মহামারীতেও তার ব্যতিক্রম হয়নি। তারই ধারাবাহিকতায় দরিদ্র কৃষকের এক বিঘা জমির কাটা উপযোগী ধান কেটে ওই কৃষককে সাহায্য করা হয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এধরনের সামাজিক কাজে নিজেদরকে নিয়োজিত করার জন্য সকলের প্রতি আহবান করেন ।

কৃষক ইয়ার আলী বলেন,মহামারী করোনা ভাইরাসের কারনে ধান কাটার জন্য লেবার পাচ্ছিলাম না আমার শেষ সম্বল এই ১বিঘা জমির ধান নিয়ে আমি খুব চিন্তিত ছিলাম।

ধান সব পেকে গেছে হঠাৎ দেখি ২০জন যুবক আমার বাড়িতে যেয়ে বলে আপনার ধান আমরা কেটে দিব তাদের দেখে মনে হয়েছিলো তারা আমার সাথে ঠাট্টা করছে।প্রথম দিকে আমার খুব রাগ হয়েছিলো ।কিন্তু যখন দেখি তারা কাচি হাতে করে আমার জমির ধান কাটছে আমি তাদের দেখে অবাক হয়ে যায়।এবং তারা সবাই মিলে আমার ধান কেটে দিয়ে যায়।যুবকদের এই মহতী উদ্যোগে আমি খুব আনন্দিত।

এছাড়া ধান কাটা কাজে আরও অংশ নেয় মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান,ওয়েভ ফাউন্ডেশনের সমন্বকারী কামুরুজজামান যুদ্ধ,চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চার সমন্বকারী আব্দুল আলীম সজল।

ওয়েভ ফাউন্ডেশনের প্রবীণ কর্মসূচির প্রোগ্রাম অফিসার আশাদুজ্জামান লিটন,জীবননগর উপজেলা লোকমোর্চার সমন্বকারী আকাশ মিয়া,ইয়ুথ এ্যাসেম্বলিরের জীবননগর উপজেলা শাখার সদস্য সেলিম রেজা,রমজান,শারমিন,মমতাজ,সোনাতন হালদার,নিজামনউদ্দিন প্রমুখ।

পেপার’স লাইফ/এ,আর,ডাবলু,চুয়াডাঙ্গাপ্রতিনিধি