কুড়িগ্রামে কৃষক‌দের মাঝে ১৩টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

কুড়িগ্রামে ধান কাটা মারাইয়ের সুবিধার্থে কৃষকদের মাঝে ভত্তুর্কীমূলে ১৩টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার (৬ মে)সকালে সদর উপজেলা পরিষদ চত্ত্বরে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।

এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোস্তাফিজার রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো: হাফিজুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন মন্জু, উপজেলা কৃষি কর্মকর্তা মো: জাকির হোসেন প্রমুখ।

কৃষি বিভাগ জানায় এ জেলায় ধান কাটামারাই নির্বিঘ্ন করতে ভত্তুর্কী মূল্যে ২১টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করা হবে। এরমধ্যে ১৩টি বিতরণ করা হল। প্রতিটি মেশিনের মূল্য ২৮ লাখ টাকা হলেও তা ভত্তুর্কী দিয়ে ১৪ লাখ টাকায় কৃষক সমিতির মাধ্যমে দেয়া হচ্ছে।

পেপার’স লাইফ/চন্দন কুমার সরকার/কুড়িগ্রাম প্রতিনিধি