যেখানে বায়ুদূষণ বেশি, সেখানে করোনাভাইরাসে মৃত্যুহারও এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য।
ভাইরাসটির সঙ্গে বায়ু দূষণের একটি সম্পর্ক খুঁজে পেয়েছেন হার্ভার্ডের বিজ্ঞানীরা। তাদের মতে, এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা সেখানেই বেশি যেখানে বায়ু দূষণ প্রবল।
গবেষণায় দেখা গেছে, ইউরোপের দেশ ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট যত মানুষের মত্যু হয়েছে, তার অর্ধেকই দেশটি লম্বার্ডি প্রদেশের বাসিন্দা। আর এই লম্বার্ডি ইতালির সবচেয়ে দূষিত এলাকাগুলোর মধ্যে অন্যতম।
প্রবল বায়ু দূষণ করোনাভাইরাসে আক্রান্তদের রোগ প্রতিরোধ ক্ষমতা আরও দুর্বল করে দেয়। বায়ু দূষণ বিশেষ করে শ্বাস কষ্ট বাড়ায় এবং হৃদযন্ত্রে নানা ধরনের সমস্যার সৃষ্টি করে। সে কারণেই বায়ুদূষণ প্রবণ এলাকায় মৃত্যুর হার বেশি বলে মনে করছেন বিজ্ঞানীরা।
লকডাউনের এই সময়ে বায়ু দূষণ কমার কারণে শুধু ইউরোপে অকাল মৃত্যুর হাত থেকে বেঁছে গেছেন ১১ হাজার মানুষ।
বিজ্ঞানীরা পরামর্শ দিয়েছেন, যেহেতু লকডাউন প্রত্যাহারের দিকে এগোচ্ছে বিশ্ব। এখনই বায়ুদূষণ কমানোর কার্যকরী পদক্ষেপ নেওয়া জরুরি।
ইউরোপের ৬৬ এলাকার ওপর চালানো একটি গবেষণায় দেখা গেছে, মোট মৃত্যুর ৭৮ শতাংশ ঘটেছে মাত্র ৫টি এলাকায়। আর এই ৫টি এলাকার প্রত্যেকটিই নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাসে ভরপুর এবং ব্যাপকভাবে দূষিত।

