দক্ষিণ আমেরিকার এক প্রানীর অ্যান্টিবডি করোনাভাইরাস মেরে ফেলতে পারবে, এমন দাবি করেছে তিন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।
ইউনিভার্সিটি অফ টেক্সাস, অস্টিন ও বেলজিয়ামের একদল গবেষক এ দাবি করেছেন। তাদের মতে, দক্ষিণ আমেরিকার লামাস নামের এই প্রাণীর শরীর থেকে যে অ্যান্টিবডি তৈরি হয় তা ভাইরাসকে সহজেই মেরে ফেলতে পারবে।
অ্যান্টিবডিগুলি ওষুধ প্রস্তুত করতে ব্যবহৃত হবে, যা করোনায় বেঁচে যাওয়া মানুষদের থেকে প্লাজমা স্থানান্তর করার মতো কাজ করবে বলে গবেষকদের মত।
অ্যান্টিবডিগুলো ভাইরাসের স্পাইক প্রোটিনকে প্রতিরোধ করতে পারে যা মানব কোষগুলোতে সংযুক্ত থাকে এবং করোনাভাইরাসকে দেহের অভ্যন্তরে প্রতিলিপি তৈরি করতে দেয়। সার্স সিওভি-১ এবং মার্স সিওভি গবেষণার উপর ভিত্তি করে নতুন গবেষণাটি করা হয়েছে।
গবেষকরা আগের সার্স সংক্রমণের জন্য কাজ করে এমন লামা অ্যান্টিবডিগুলির দুটি কপি ব্যবহার করেছিলেন ফরে ফলিত যৌগটি স্পাইক প্রোটিনকে প্রতিরোধ করতে এবং সংক্রমণ বন্ধ করতে পারে।
ইউটি-অস্টিনের আণবিক বায়োসেসিয়েন্সের সহযোগী অধ্যাপক জেসন ম্যাকেলেলেন এক বিবৃতিতে জানান, এই প্রকল্পে কাজ করার সময়, নতুন সার্স সিওভি-২ আর্বিভূত হয়েছে এবং আগের সার্সের স্পাইক প্রোটিনের সাথে যার বেশ মিল আছে।
এই লামা অ্যান্টিবডি তত্ত্ব নিয়ে কাজ করা আমেরিকান এবং বেলজিয়ামের গবেষকরা একা নন। জাপানের বিজ্ঞানীরাও এই অ্যান্টিবডি নিয়ে গবেষণা করেছেন।

