ঝিনাইদহের মহেশপুরে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আজমপুর ইউপি সদস্য লুৎফর রহমান (৬২) নিহত হয়েছেন। এবং মোটরসাইকেলে থাকা অন্য আরোহী আব্দুল কুদ্দুস গুরুতর আহত হয়ে মহেশপুর সদর হাসপাতালে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায় মহেশপুর উপজেলার ১২ নং আদমপুর ইউনিয়ন পরিষদের সদস্য ইউপির আলামপুর গ্রামের মৃতঃ নিয়ত আলীর ছেলে লুৎফর রহমান ও সমাজসেবা কর্মী আব্দুল কুদ্দুস মহেশপুরের উদ্দেশ্যে রওনা দিলে ভালাই পুর ব্রীজ পার হলে সাহেব বাড়ি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় ইউপি সদস্য লুৎফর রহমান ঘটনাস্থলে নিহত হয় এবং মোটরসাইকেলে থাকা আব্দুল কুদ্দুসকে গুরুতর অবস্থায় মহেশপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ঝিনাইদহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছিল।
পেপার’স লাইফ/আব্দুর রহিম/ঝিনাইদহ প্রতিনিধি

