গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮৫ জন পুলিশ কর্মকর্তা করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত এ নিয়ে মত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৯৪ জন। সেইসাথে করোনায় মারা গেছেন এখন পর্যন্ত ৭ জন।
ঢাকাসহ সারাদেশের পুলিশ ইউনিটের তথ্য অনুযায়ী, আক্রান্তদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্যই ৭৪৫ জন। আক্রান্তদের মধ্যে মাঠ পর্যায়ের পুলিশ সদস্য বেশি।
ডিএমপি জানায়, করোনায় মাঠপর্যায়ের কর্মকর্তা ছাড়াও তাদের দুই জন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও একজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা আক্রান্ত হয়েছেন।
আক্রান্তদের সংস্পর্শে আসায় ২৮৭০ জন কর্মকর্তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ পর্যন্ত ১৪৭ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

