সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পাঁচ নার্স ও এক ওয়ার্ডবয় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (১৫ মে) সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষার ফলাফলে তাদের করোনা পজিটিভ আসে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. ইউনুছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে গতকাল শুক্রবার (১৫ মে) ৮৫টি নমুনা পরীক্ষার পর ১৩ জনের নমুনায় করোনা পজিটিভ পাওয়া যায়।
এর মধ্যে ওসমানী মেডিকেলের পাঁচ নার্স ও এক ওয়ার্ডবয়ও রয়েছেন । তারা হাসপাতালের আইসিইউ-তে দায়িত্ব পালন করছিলেন। শনাক্ত হওয়া নার্সরা সম্প্রতি ঢাকা ও নারায়ণঞ্জ থেকে ওসমানী হাসপাতালে যোগ দেন।

