দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যু হয়েছে আরও ১৪ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৩২৮ জন।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১২৭৩ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২২ হাজার ২৬৮ জনে। গত একদিনে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮১১৪ জনের।
সেইসাথে নতুন করে সুস্থ হয়েছে আরও ২৫৬ জন। মোট সুস্থ হয়েছেন ৪৩৭৩ জন। দেশের ৪২ টি ল্যাবে পরীক্ষা করা হয়েছে।
আজ রোববার (১৭ মে) করোনা নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিং- এ এসব কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বাংলাদেশে করোনা সংক্রমণের কারণে গত ২৬ মার্চ থেকে সরকার সাধারণ ছুটি ঘোষণা করে। গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়।
উল্লেখ্য, বিশ্বজুড়ে ক্রমশ ভয়ঙ্কর হয়ে ওঠা করোনাভাইরাসে শনাক্তকৃত রোগীর সংখ্যা ছাড়িয়েছে ৪৭ লাখ। শনাক্তকৃত রোগীর মোট সংখ্যা ৪৭ লাখ ২০ হাজার ৮৩ জন। এছাড়া ভাইরাসটির কাছে পরাজিত হয়ে মারা গেছেন ৩ লাখ ১৩ হাজার ২১৬ জন।
তবে ভাইরাসটির সঙ্গে লড়াই করে সুস্থ হয়েছেন ১৮ লাখ ১১ হাজার ৬৫৮ জন। পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারের সর্বশেষ আপডেটে এ তথ্য জানানো হয়েছে।

