দেড়শ বাড়িতে তবারক দিলেন করোনা আক্রান্ত ব্যক্তি


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় একটি গ্রামের ১৫০টি পরিবারে বাড়িতে মিলাদের খাবার (তবারক) বিতরণ করেছিলেন করোনাভাইরাসে আক্রান্ত এক ব্যক্তি।

বিষয়টি জানার পর গতকাল সোমবার (১৮ মে) উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের খাগবাড়িয়া গ্রামের পরিবারগুলোকে লকডাউন করে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাব্বির আহমেদ।

স্থানীয় রামদিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক (এসআই) খোন্দকার আমিরুল ইসলাম জানান, উপসর্গ থাকায় শনিবার (১৬ মে) করোনা সংক্রমণ পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়ে আসেন খাগড়াবাড়িয়া গ্রামের এক ব্যক্তি। পরদিন প্রশাসনকে না জানিয়েই কয়েকদিন আগে মারা যাওয়া ভাইয়ের নামে মিলাদের আয়োজন করেন। মিলাদ উপলক্ষে প্রায় সাড়ে ৫০০ প্যাকেট তবারক ১৫০টি পরিবারের বাড়িতে গিয়ে নিজ হাতে বিতরণ করেন তিনি।”

ওই দিন রাতেই উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কাইয়ূম তালুকদার জানান, ওই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত।

সব শুনে সোমবার সকালে ইউএনও সাব্বির আহমেদ করোনা আক্রান্ত ব্যক্তির বাড়িতে যান। যেসব বাড়িতে তিনি মিলাদের খাবার দিয়েছেন তাদের সবাইকে লকডাউনে থাকার নির্দেশ তিনি।

ইউএনও বলেন, ৫ দিন আগে ওই ব্যক্তির ভাই ঢাকায় মারা যান। তাকে গ্রামের বাড়িতে এনে দাফন করা হয়। শনিবার তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টেস্টের জন্য নমুনা দিয়ে আসেন।

পরদিন তিনি প্রশাসনকে না জানিয়ে মৃত ভাইয়ের মিলাদ অনুষ্ঠানের আয়োজন করেন। ১৫০ পরিবারের মাঝে সাড়ে ৫০০ খাবারের প্যাকেট খাবার বিতরণ করেছেন।

এলাকাবাসীর নিরাপত্তার কথা চিন্তা করে আমরা তাদের সবাইকে লকডাউনের আওতায় এনেছি। পাশাপাশি এলাকার দুইটি মসজিদের মাইকে ইমামদের মাধ্যমে লকডাউনের বিষয়টি ঘোষণা করেছি।”