করোনার মোকাবেলায় এগিয়ে আসছেন সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। নিম্নবিত্তরা যে শুধু ত্রাণ নিচ্ছেন এমন নয়, এবার এক ভিক্ষুক করোনা মোকাবিলার জন্য সরকারি তহবিলে যে টাকা দান করলেন তা অনেকের জন্য দৃষ্টান্ত।
আনন্দবাজারের খবরে জানা গেছে, তামিলনাড়ুর মাদুরাইয়ের পুলপান্ডিয়ান এখন সোশ্যাল মিডিয়ার বদৌলতে তিনি সকলের কাছে পরিচিত হয়ে উঠেছেন।
কারণ তিনি সেখানকার জেলাশাসক টিজি বিনায়কের হাতে ১০ হাজার টাকা তুলে দিয়েছেন। এই টাকা তামিলনাড়ুর রাজ্য কোভিড-১৯ ত্রাণ তহবিলে যাবে।
পুলপান্ডিয়ান বলেন, ‘আমি ভেবেছিলাম এই সঞ্চিত টাকা রাজ্যের শিক্ষা খাতে খরচের জন্য দেব। কিন্তু এখন এই টাকা করোনার মোকাবিলার জন্য দিচ্ছি।’

