যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় দুই ব্যাগে পাওয়া গেছে প্রায় সাড়ে আট কোটি টাকা। ডেভিড ও এমিলি দম্পতি বিপুল পরিমাণ ওই অর্থ রাস্তায় কুড়িয়ে পেয়েছেন বলে জানা গেছে।
জানা যায়, দুই ছেলেকে সঙ্গে নিয়ে লকডাউনের মধ্যেই রাস্তায় বেরিয়েছিলেন ওই দম্পতি। পথে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন তারা। কিন্তু সেটি তারা অতিক্রম করে যান।
এরপর একই ধরনের আরেকটি ব্যাগ পড়ে থাকতে দেখে গাড়ি থামান। প্রথমে তারা ময়লার ব্যাগ ভেবে পার হয়ে যাচ্ছিলেন। কিন্তু সেটি অন্যত্র ফেলে দেওয়ার জন্য তুলে নিয়ে বাড়ি গিয়ে দেখেন, তাতে টাকা রয়েছে।
জানা গেছে, দুই ব্যাগে ছিল আট কোটি ৫১ লাখ ৭৮ হাজার টাকা।
এরপর তারা ক্যারোলিন কাউন্টি পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পুলিশ গিয়ে দেখে, তাতে বিপুল পরিমাণ টাকা রয়েছে। বিষয়টি এখন তদন্ত করে দেখছে পুলিশ। পুলিশের ধারণা, পোস্টাল সার্ভিস কিংবা কোনো ব্যাংকের টাকা এগুলো।
সূত্র : ডেইলি মেইল

